September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক কর্তৃক চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়া পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওতায় আনার দাবীতে চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার সময় চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে ও কোষাধক্ষ্য অমিতকর বিলাস এর সঞ্চালায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল-মোংলা প্রতিনিধি সুজন মজুমদার, সহ-সভাপতি আকবর কবির পিন্টু, যমুনা টিভির রামপাল-মোংলা প্রতিনিধি মনোয়ার রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট রামপাল প্রতিনিধি মেহেদী হাসান, ইনকিলাব রামপাল প্রতিনিধি আমিনুল ইসলাম নান্টু, দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব, হারুন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, মজনু শেখ, তরিকুল মোল্লা, আসাদুজ্জামান শেখ সোবহান, জাকারিয়া হোসেন শাওন, রিয়াদ মোড়ল, সাকিব হাসান জনি, শৈশব, মুরাদ শেখ, ইমরুল হাসান সাজ্জাদ প্রমূখ।

এসময় বক্তরা বলেন পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন মহিলাকে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক সিভিল পোষাকে শালীনতাহানী করলে সেই ভিডিও সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করলে তাদেরকে ভিডিও ডিলিট করার জন্য নানারকম হুমকি ধামকিসহ তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে অপসারনের আল্টিমেটাম দেওয়া হয়।

উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ