September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন

ডেস্ক রিপোর্ট

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির সূত্রে জানা গেছে, লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুধুমাত্র ঢাকা মহানগরে একক কেন্দ্রে নেওয়া হয়। এই পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী, যাদের মধ্যে ৫৬ শতাংশ পরীক্ষায় অংশ নেন।

পিএসসি জানায়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) দেখা যাবে। প্রয়োজনে কমিশন ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে ৬৫৩টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে (৬১টি), এরপর রাষ্ট্রবিজ্ঞান (৫৫টি), ইংরেজি (৫০টি), অর্থনীতি (৪০টি), দর্শন (৩০টি), রসায়ন (৩০টি) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদে।

 

তথ্য সূত্রঃ  দৈনিক জনতার আদালত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ