July 25, 2026, 9:51 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

যৌথবাহিনী মসজিদে অবরুদ্ধ শিবির কর্মীদের নিরাপদে জেলা শহরে পৌঁছে দিলো

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ছাত্রশিবির ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর মসজিদে অবরুদ্ধ থাকা শিবির কর্মীদের নিরাপদে উদ্ধার করে জেলা শহরে নিয়ে গেছে যৌথবাহিনী।

রোববার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘দারসুল কোরআন’ নামে মসজিদে একটি ধর্মীয় শিক্ষামূলক অনুষ্ঠান চলাকালে বাইরে থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের পর শিবির কর্মীরা মসজিদের ভেতরে অবস্থান নেন এবং বিএনপির নেতাকর্মীরা তাদের ঘিরে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সহায়তায় তাদের নিরাপদে বের করে জেলা শহরে নেওয়া হয়।

অবরুদ্ধ শিবির কর্মী ইমরানুল হক জানান, “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে আমরা মসজিদ থেকে বের হয়েছি এবং তাদের নিরাপত্তা প্রহরায় মাইজদী এসে পৌঁছেছি। তবে পথে আমাদের গাড়িবহরের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়। অনেক মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা, অনেক ভাই হেঁটেই শহরে এসেছে।”

নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, “আমরা সংঘাত চাইনি। কিছু ব্যক্তির আচরণে পরিস্থিতি ন্যাক্কারজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছি, যাতে সবাই নিরাপদে ফিরতে পারে।”

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান আরমান জানান, “আমাদের শান্তিপূর্ণ কোরআন ক্লাসে অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। ৪৫ জন আহত হয়েছেন, মোটরসাইকেল ও মোবাইল চুরি হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, “খবর পাওয়ার পর সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। কিছুটা সময় লেগেছিল, তবে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর আমরা অবরুদ্ধদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিই। র‍্যাব ও পুলিশ আমাদের সহযোগিতা করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ