September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্তে শান্তি ফেরাতে পাকিস্তান-আফগান নেতাদের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

আর্ন্তজাতিক ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, আলাপচারিতায় আনোয়ার ইব্রাহিম দুই দেশের নেতাকে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত কেবল মানবিক কষ্ট বাড়াবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম থাকবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কাতার সরকারের তত্ত্বাবধানে চলমান শান্তি আলোচনা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত এক দফা আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে কাতার ও তুরস্ক।

পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ