September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর ও ডিপোতে বাড়ছে পণ‍্যজট, কমেছে ডেলিভারি: ধর্মঘট ও কর্মবিরতিতে বন্দর অচলাবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরে সেবার মাশুল বাড়ানোর প্রতিবাদে রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। কর্মসূচি অনুযায়ী, এ সময়ে বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস। একই দাবিতে পাঁচদিন ধরে ধর্মঘটে আছে প্রাইম মুভার ও লরি মালিক সমিতি। বন্দরে প্রবেশ ফি চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে তারা।

বন্দর কর্তৃপক্ষ গতকাল শনিবার বৈঠক করে এই ফি কমানোর ঘোষণা দিলেও লিখিত সিদ্ধান্ত না পেলে ধর্মঘট চালিয়ে যাওয়ার বিষয়ে অটল আছে প্রাইম মুভার ও লরি মালিক সমিতি।

এমন কর্মসূচির কারণে বন্দর ও ডিপোতে পণ‍্যের জট তৈরি হচ্ছে। ডেলিভারি কমে গেছে প্রায় এক তৃতীয়াংশ।

শনিবার প্রতিবাদ সভা থেকে সিঅ‍্যান্ডএফের সপ্তাহব্যাপী প্রতীকী কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হ‌ুমায়ূন মাহমুদ চৌধুরী। নগরীর নেভি কনভেনশন হলে ওই প্রতিবাদ সমাবেশের ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহে মাশুল স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত না হলে আরও বড় আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

কর্মসূচি বাস্তবায়নকারী সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, মাশুল বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এটা অব‍্যাহত থাকবে প্রতিদিন।

চার ঘণ্টার কর্মসূচিতে মূলত পণ্য খালাসের মতো কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস। ফলে কর্মসূচির কারণে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হলেও দিনের শেষ ভাগে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতো গাড়ি মালিকদের সংগঠনগুলোও বন্দর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখে। এ কারণে বন্দর দিয়ে পণ্য ও কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর থেকে এই নতুন মাশুল কার্যকর হয়। আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। বিদেশি অপারেটরদের সুবিধা দিতে নতুন মাশুল কার্যকর করা হচ্ছে বলে সমালোচনা রয়েছে। প্রায় দুই হাজার ব‍্যবসায়ী গতকাল এক প্রতিবাদ সভাতে বর্ধিত মাশুল বাতিলের দাবি জানায়।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘প্রাইম মুভারের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে। এটি লিখিত আকারে দিতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। এতে কিছুটা সময় লাগবে।’

প্রাইম মুভার মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, লিখিত না পেলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ