July 26, 2026, 10:23 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজবাড়ীতে ৭ দফা দাবিতে সওজ’র মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বেতন বৈষম্য নিরসন ও চাকরির স্থায়ীকরণসহ মোট ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে ৩ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম। সঞ্চালনা করেন রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন। এসময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।”

তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো আমাদেরভাবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ