October 31, 2026, 7:26 pm
শিরনাম :
‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ জীবননগরে উইন-করেক্স সিরাপ জব্দ

কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা থেকে কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের মো. আব্দুল মালেক হাওলাদারের ছেলে এবং ঢাকায় বসবাসকারী মো. মাজেদুল হাসান মনি একটি ফলের বাগান গড়ে তুলেছিলেন। প্রায় ৪৫ শতক জমির ওই বাগানে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছিল।​বাগানের দেখভালের দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, মালিক ঢাকায় থাকায় আমি জমি ও বাগান দেখাশোনা করি। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলেন। আমি এর ভিডিও ধারণ করতে গেলে তারা আমাকে খুন-জখমের হুমকি দেন। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

​জমির মালিক মো. মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ঢাকায় থাকি। আমার অনুপস্থিতিতে তারা সম্পূর্ণ পূর্বশত্রুতার জেরে আমার ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করেছে। আমি এলাকায় ফিরে এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেব।এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ