October 31, 2026, 7:26 pm
শিরনাম :
‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ জীবননগরে উইন-করেক্স সিরাপ জব্দ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সারাদেশের সাথে একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ এর অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর)সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী,এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন।পরীক্ষায় মোট ছাত্র পাস করেছে ১৫ হাজার ৬৪৭ জন এবং পাসের হার ৪৭.৩৬ শতাংশ; ছাত্রী পাস করেছে ২০ হাজার ৭০৭ জন এবং পাসের হার ৫৫.০২ শতাংশ।

এই শিক্ষাবোর্ড থেকে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী; এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৩১৫টি প্রতিষ্ঠান থেকে এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা।এবছর বিভাগের চার জেলায় পাসের হার যথাক্রমে ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর জেলায় ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ ও জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।

প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষার্থীরা আগামী ১.১১.২০২৬ তারিখ থেকে ৭.১১.২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের https:rescrutiny.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণপূর্বক ১৫০ টাকা ফি-প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ