October 31, 2026, 8:03 pm
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেতন-ভাতার বৈষম্য দূরীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ।

​শনিবার, ৩১ অক্টোবর সংগঠনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার শহীদ হাসান চত্বরের সামনে এবং প্রধান সড়কগুলোতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং তাঁদের বিভিন্ন যুক্তিসঙ্গত দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সিংহভাগ পরিচালনা করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা । অথচ দীর্ঘদিন ধরে বেতন, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়ার ক্ষেত্রে সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় বড় ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে । বিশেষ করে শতভাগ উৎসব ভাতা এবং যৌক্তিক চিকিৎসা ও বাড়িভাড়া ভাতার দীর্ঘদিনের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি । ​শিক্ষক নেতারা অতি দ্রুত তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান । অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা ।

​মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও মাননীয় উপদেষ্টা/প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ