November 1, 2026, 12:09 am
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

রাজবাড়ীতে ৭ দফা দাবিতে সওজ’র মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বেতন বৈষম্য নিরসন ও চাকরির স্থায়ীকরণসহ মোট ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে ৩ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম। সঞ্চালনা করেন রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন। এসময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।”

তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো আমাদেরভাবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ