September 15, 2026, 11:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্তের দাবি তারেক রহমানের

নিউজ ডেস্ক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমার চিন্তা ও প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদে আছেন।’

তিনি অগ্নিনির্বাপণকর্মী, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীদের দ্রুত ও সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা করেন। তিনি লেখেন, ‘তারা সাহসিকতা ও দ্রুততার সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন—যা পাবলিক সার্ভিসে তাদের প্রকৃত নিষ্ঠারই প্রতিফলন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাবলীর উদ্বেগজনক বৃদ্ধি নিয়েও তিনি তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাবলীর উদ্বেগজনক বৃদ্ধি দেখা যাচ্ছে—চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডও তারই উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ