September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফায়ার ডিজি জানান শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, ছড়ানোর সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক রিপোর্ট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, বাতাস ও জটিল স্টোরেজ ব্যবস্থার কারণে আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। আহত ফায়ার ফাইটার ও আনসার সদস্যদের চিকিৎসা চলছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এটি আর ছড়িয়ে পড়বে না। তিনি জানান, দুইজন ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। “আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত কাজ চালিয়ে যাবো। নিয়ন্ত্রণ হলে কর্তৃপক্ষকে দায়িত্ব হস্তান্তর করব,” তিনি বলেন।

আগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, আগুন নেভানোর পর তদন্তের মাধ্যমে জানা যাবে। আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। খোলা জায়গায় বাতাস প্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এছাড়া স্টোরেজের ভেতরের কনক্রিট দেয়াল ও খোপগুলো আগুন নেভাতে বাধা সৃষ্টি করেছিল। কিছু কার্গো খোলা জায়গায় থাকায় আগুন খুব সহজেই বিস্তার পেয়েছে।

স্টোরেজ থেকে জিনিসপত্র রক্ষা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আগুন নেভানোর পাশাপাশি আমরা জিনিসপত্র উদ্ধার করতেও কাজ করেছি। অনেক জিনিস বের করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ তথ্য পরে জানানো হবে।”

আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “এ মুহূর্তে সব কিছু বলা সম্ভব নয়। কাজ শেষ হলে সম্মিলিতভাবে পর্যালোচনা করে তথ্য জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ