October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দৌলতপুরে মা ইলিশ ধরায় ৫ জেলেকে জরিমানা

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে মা ইলিশ ধরার অভিযোগে ৫ জেলেকে আটক করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক প্রত্যেক জেলেকে ৮ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পরে কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতা করেন দৌলতপুর থানা পুলিশ,নৌ পুলিশ ও আনসার সদস্যের টিম।

মৎস্য সম্পাদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ