September 15, 2026, 11:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যা -বাংলাদেশের তীব্র নিন্দা

আর্ন্তজাতিক ডেস্ক

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার । শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে । পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অমানবিক এ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণসহ অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়  বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় ঢুকে সেখানেই অবস্থান করছিলেন হত্যার শিকার তিন বাংলাদেশি। চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ