September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- ময়মনসিংহ এইচ এস সি -২০২৫ ফল প্রকাশ

মোঃআব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- ময়মনসিংহ এইচ এস সি -২০২৫ ফল প্রকাশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল সকাল ১০ টায় বোর্ড অফিসে সংবাদ সন্মেলন করে প্রকাশ করা হয়েছে।

সংবাদ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোর্ড সচিব প্রফেসর ড. সফ উদ্দিন সেখ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.সৈয়দ আক্তারুজ্জামান।

সাংবাদিদেরকে জানান বোর্ডে পাশের হার হচ্ছে ৫১.৫৪%। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৪৬.৮৩% ও ছাত্রীদের পাশের হার ৫৫.৭০%।জিপিএ- ৫ প্রাপ্ত মোট শিক্ষার্থী ২,৬৮৪ জন।পাশের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরাা এগিয়ে রয়েছে।মোট পরীক্ষার্থী ছিল ৭৫,৮৫৫ জন।পাশ করেছে ৩৯,০৯৬ জন।

শাখা ভিত্তিক পাশের হার হচ্ছে বিঞ্জান শাখা-৭৬.৯০%,মানবিক শাখা-৪৫.৬৪% ও ব্যবসা শিক্ষা শাখা-৪১.১২%।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪ টি জেলার পরীক্ষায় অংশগ্রহণকারীদের জেলা ভিত্তিক পাশেরহার হচ্ছে,ময়মনসিংহ ৫৫.৪৬%’ শেরপুর ৪৮.৬৯%,জামালপুর ৪৭.৪১% ও নেত্রকোনা ৪৭.৩৯%।

পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১০৬ টি,অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০৬টি।শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ০৩ টি ও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫ টি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদেরকে জানান ময়মনসিংহ শহরের কলেজ গুলোর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে। বাকৃবি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন, উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন,জিপিএ -৫ পেয়েছে ৩৭৬ জন,পাশের হার ৯৯.৪৭%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ