July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি- স্লেগান সামনে রেখে তালায় মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরীক উদ্যোগের আয়োজনে এবং মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিক ভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের অধিনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নিবার্হী অফিসার দীপা রানী সরকার।

কমিউনিটি নেতা মার্ক সরকারের সভাপতিত্বে এবং নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, প্রজেক্ট অফিসার সুমিত্র সরকার, অন্ত্যজ প্রতিনিধি প্রিয়ন্তী দাস প্রমুখ।

সভায় জাননো হয়- বাংলাদেশে জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে নানাভাবে বৈষম্যের শিকার ৮০টিরও অধিক সম্প্রদায়ের প্রায় ৭০ লাখ মানুষ সুইপার, ডোম, কানপুরী, তেলেগু, ঋষি, কাওরা, বেঁদে, রবিদাস, পৌন্ড্র, চা-শ্রমিক, নিকারী, শিকারীসহ পরিচয়ে বসবাস ও জীবন-যাপন করছে। এরা আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার এবং সামাজিক ভাবে স্বীকৃত তথাকথিত কিছু নিচু পেশা গ্রহণে বাধ্য হয়।

নাগরিক উদ্যোগ বাংলাদেশের এই দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ