September 15, 2026, 7:33 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ

সিরাজুল ইসলাম (রানি), রাজশাহী ব্যুরো চিফ

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর (২০২৩) পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে ৬৭ হাজার ৫৭০ জন ছাত্র ও ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫-এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।

প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। একইসঙ্গে জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ