July 25, 2026, 7:36 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ ইরান

আর্ন্তজাতিক ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বুধবার (১৫ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন, ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে এর পরিণতি গুরুতর ও বিপজ্জনক হবে। খবর মেহের নিউজের।

বাঘাই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত দশজন ফিলিস্তিনি নিহত বা আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি একই সঙ্গে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের দ্বারা জলপাই বাগান ধ্বংস, বাড়িঘরে আগুন দেওয়া এবং আল আকসা মসজিদের অবমাননারও তীব্র নিন্দা জানান।

মুখপাত্র যুদ্ধবিরতির গ্যারান্টার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি সরকারকে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে।

তিনি হুঁশিয়ারি দেন যে, ইসরায়েলি সরকার ঘোষিত যুদ্ধবিরতিকে অপরাধ চালিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাঘাই সতর্ক করেন, ইসরায়েলের এই আগ্রাসনের মুখে গ্যারান্টারদের নিষ্ক্রিয়তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ