September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মাশকালাই চাষে আধুনিক উৎপাদন, কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী (বিএআরআই) এর পরিচালক ড. মো. মাজহারুল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন কৃষকের মাঝে ইলেক্ট্রনিক স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের ড্রাম এবং বীজ শুকানোর জন্য ত্রিপল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ