October 31, 2026, 3:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের সভা অনুষ্ঠিত

সাইফুল (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য বিভিন্ন সেক্টর এর সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
15 অক্টোবর উপজেলা পরিষদ সভা কক্ষে দুপুর ১২ টায় UHC ও ব্রাকের সহযোগিতায় আয়োজিত জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ। সভায় প্রধান আলোচক ছিলেন কচুয়া উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মনিশংকর পাইক।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার বর্না রানী সাহা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ