October 31, 2026, 2:42 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

রাজাপুর উপজেলা ছাত্রদল নেতা রফিক মৃধার ওপর হামলা ও মোটর সাইকেল ভাঙচুরের অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক মৃধা মোটরসাইকেলে করে ইছানীল মোড় এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে তার পা ভেঙে যায়।

আহত রফিক মৃধা রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের প্রয়াত রুস্তম মৃধার ছেলে। তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিক মৃধা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা চালিয়েছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ