September 15, 2026, 3:42 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ- ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আজ ১৪ অক্টোবর এক শোক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় শ্রমজীবী মানুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্বজনদের বেদনা ভাষায় প্রকাশের নয়।
আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি- তিনি যেন নিহতদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারনের তাওফীক দান করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ