September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের  তিন দফা দাবিতে কর্মবিরতি,   মানববন্ধন প্রতিবাদ সমাবেশ  

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে এমপিও ভুক্ত  শিক্ষকরা  মঙ্গলবার  কর্মবিরতি পালন সহ  তিন দফা দাবিতে   প্রেসক্লাবের সামনে   মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সকাল ১১:০০ টায় বাগেরহাট  প্রেসক্লাবের সামনে  বাগেরহাট  সদর  উপজেলার এমপিও ভুক্ত   শিক্ষকরা    জড়ো হয়ে   প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে । প্রতিবাদ সমাবেশ  বক্তব্য রাখেন  সদর উপজেলা শিক্ষক সমন্বয়ক  মোঃ কোহিনুর রহমান , সেলিম মাসুদ, কামরুন নাহার, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, মীর আনিসুর রহমান,  মোহাম্মদ আল আমিন, মহিবুল্লাহ   প্রমূখ।
বক্তারা বলেন,  তাদের ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে  শিক্ষকদের কর্ম বিরতির কারণে   এমপিও ভুক্ত  বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ফাঁকা ছিল। স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত হলেও কোন ক্লাস হয়নি। বাগেরহাটের আদর্শ বিদ্যালয়, বাগেরহাট  বহুমুখী  কলেজিয়েট স্কুল,  আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়,  যদুনাথ স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন  বিদ্যালয় গিয়ে দেখা গেছে  ছাত্র-ছাত্রীরা খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে , শিক্ষকরা ক্লাশ বর্জন করে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছে। আবার অনেক ছাত্র ছাত্রী  শ্রেণীকক্ষে পাঠদান  না হওয়ায় বাড়িতে ফিরে গেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ