September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাল থেকে জামিননামা মিলবে অনলাইনে-সরাসরি পৌঁছে যাবে কারাগারে

নিউজ ডেস্ক রিপোর্ট

দেশের বিচার ব্যবস্থায় নতুন যুগের সূচনা হচ্ছে আগামীকাল থেকে। জামিননামা প্রক্রিয়ায় আনা হচ্ছে ডিজিটাল ব্যবস্থা—যার মাধ্যমে আদালত থেকে অনলাইনে সরাসরি কারাগারে পাঠানো হবে জামিননামা। এতে দীর্ঘসূত্রিতা ও হয়রানিমূলক প্রক্রিয়া থেকে মুক্তি মিলবে জামিনপ্রাপ্ত আসামিদের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ড. আসিফ নজরুল বলেন, “আমি জেনেছি আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে মুক্তি পেতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এসব ধাপে হয়রানির শিকার হতে হয় অনেককে। তাই কাল থেকে অনলাইনে জামিননামা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।”

তিনি আরও জানান, বিচার বিভাগের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে একাধিক আইন সংস্কারের কাজ চলছে। তার ভাষায়, “বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে। এছাড়া বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে।”

আইন বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে জামিননামা প্রেরণ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হবে। এতে সময়, অর্থ ও হয়রানি—সবই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ