July 25, 2026, 6:01 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

রাতে হঠাৎ দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন।

সোমবার রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। ডিএমপির সিটিটিসির সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন।

একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

 

তথ্য সূত্রঃ যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ