September 16, 2026, 11:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

১০ হাজার ইয়াবাসহ রেলওয়ে পুলিশ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক রিপোর্ট

দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিবুর রহমান রিমন (৩১) নামে রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন সদস্যকে আটক করেছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মনোহরপুর গ্রামের (যশোর-মাগুরা মহাসড়কের) পাশে মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে সোহাগ পরিবহনের একটি বাস থেকে রিমনকে আটক করা হয়।

রিমন চট্টগ্রামের সীতাকুন্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর রেলওয়ে থানায় কনস্টেবল হিসাবে কর্মরত। সোমবার (১৩ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সোর্স মারফত তাদের কাছে সংবাদ আসে এক ব্যক্তি মাদক দ্রব্যসহ সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যশোরে নিয়ে আসছেন।

এর ভিত্তিতে মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে তাদের একটি টিম অবস্থান নেয়। ওই ফিলিং স্টেশনের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসের মধ্য থেকে রিমনকে আটক করা হয়।

পরে তার পায়ের ওপর রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে কমলা রঙের ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। একইসাথে দুটি মোবাইল ফোনসেট ও গাড়ির টিকিট জব্দ করা হয়েছে।

নাজমুল হোসেন খান আরো জানিয়েছেন, রিমন চট্রগ্রাম থেকে ওই ইয়াবার চালান যশোরে নিয়ে আসছিলেন। রিমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।

আটক রিমন জানিয়েছেন, তার বাড়ি চট্রগ্রামে। তিনি চাঁদপুর রেলওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ