September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাপ্পারাজের রহস্যময় পোস্ট- বিদায়?

নিউজ ডেস্ক রিপোর্ট

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে কেন্দ্র করে সম্প্রতি ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে অভিনেতা তার ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেন, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করে। ছবিতে বাপ্পারাজ কালো চশমা পরে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বিমর্ষ দৃষ্টিতে দূরে তাকিয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি শুধুমাত্র লিখেছেন, ‘বিদায়’।

এই পোস্টের পর ভক্তরা সরাসরি মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ প্রশ্ন করেছেন, “কী হয়েছে নায়ক?”, আবার কেউ লিখেছেন, “আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। তাই ‘বিদায়’ লেখা সহজ, কিন্তু দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়া ততটাই কঠিন।” এক ভক্ত আবার মন খারাপ করে অভিনেতাকে প্রশ্ন করেন, “ভাই, বিদায় নিয়ে কোথায় যাবেন আমাদের ছেড়ে?”

নেটিজেনদের মন্তব্যের কোনো জবাব দেননি বাপ্পারাজ। তাই এই হঠাৎ পোস্টটি ভক্তদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে।

বাপ্পারাজ ১৯৮৬ সালে তার বাবা নায়ক রাজ রাজ্জাক এর পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। তার ক্যারিয়ারের অধিকাংশ চরিত্রে তিনি ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন, যেখানে প্রায়ই অন্যের জন্য আত্মত্যাগ করতে দেখা গেছে। এই ধরনের চরিত্রের কারণে দর্শক মহলে তিনি ‘ব্যর্থ প্রেমিক’ এবং ‘ট্রাজেডি হিরো’ হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

গুণী এই অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ ইত্যাদি। বাপ্পারাজের হঠাৎ রহস্যময় পোস্ট সামাজিক মাধ্যমে আলোড়ন তুললেও, তার আসল বক্তব্য এখনও জানা যায়নি, যা ভক্তদের মধ্যে উদ্বেগের মাত্রা বাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ