September 15, 2026, 9:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আশুলিয়ায় জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ভারতীয় নাগরিক জগদীশ সিংকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুল হান্নান।

এরআগে রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জগদীশ সিং ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বড়ওয়ানি জেলা সদরের দুরিন্ধন সিংয়ের ছেলে। তিনি প্রায় ১০–১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। বর্তমানে জগদীশ সিং দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিং এবং আরও কয়েকজন পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করলে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জগদীশ ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো.আব্দুল হান্নান বলেন,প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ