September 16, 2026, 11:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফকিরহাট বৈলতলী পশ্চিমপাড়া স্কুলের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মানববন্ধন

বার্তা সম্পাদক

ফকিরহাট বৈলতলী পশ্চিমপাড়া স্কুলের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মানববন্ধন

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাট বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার সর্বস্তরের লোকজন।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় অত্র বিদ্যালয় চত্তরে ওই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বৈলতলী উদার নৈতিক যুব সংঘ, বৈলতলী ২নং ওয়ার্ডের স্থানয়ি জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারন জনগন এবং বৈলতলী গ্রামের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘ এর ব্যানারে তিনশতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
স্থানীয় আজহার আলী মোড়লের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কওসার মোড়ল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাজনিন নাহার, স্থানীয়  ইউপি সদস্য সাইফুল ইসলাম হাওলাদার, মো: মতিউর রহমান, মো: ফরহাদ হোসেন মোড়ল, মাও: আলী আকবর, রেজাউল করিম হাওলাদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মাও: হেমায়েত বিন তৈয়্যেব এর কুট কৌশল ও স্ব-প্রণোদিত ষড়যন্ত্রের শিকার হয়ে বৈলতলী গ্রামবাসীর একমাত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এর প্রতিকার চেয়ে আজকের এই মানবন্ধন এর আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন, বিদ্যালয়টি বিশ্বরোড সাধের সাধুর বটতলা থেকে গাবখালী সড়কের পাশে ১৯৬৫সালে প্রতিষ্ঠিত হয়। এতদিনের পুরাতন বিদ্যালয় হলেও নানা জটিলতার কারনে বিদ্যালয়ে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। নতুন কোন ভবন না থাকায় ঝুকিপূর্ন ভবনেই চলে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া এই ঝুকিপূর্ন ভবনে রয়েছে শিক্ষকদের বসার কক্ষ। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৬জন শিক্ষক ও ১৩৫জন শিক্ষার্থী আছে। সরকারিভাবে নতুন ভবন বরাদ্দ আসলেও জমাজমি সংক্রান্ত জটিলতার কারনে ভবন থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়টি। #



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ