October 30, 2026, 9:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

গাজীপুর সাফারি পার্ক পর্যটকদের আকৃষ্ট করতে সাজনো হচ্ছে

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা উইনিয়নে সাফারি পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গা জুড়ে অবস্থিত, সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবনসমৃদ্ধ। পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।

এই পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি। কোর সাফারি এর বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে  রাস্তা  খানাখন্ড হয়ে যাওয়ায় সংস্কার কাজ চলছে।

আসছে শীত মৌসুম অতীতের চেয়ে অনেক বেশি  দর্শনার্থী  আসবে এমনটাই আশা করছেন সাফারি পার্ক সহকারী বন সংরক্ষক মো: তারিকুল ইসলাম, তিনি আরো বলেন ঐ সময় যেন কোন দর্শনার্থীর ভোগান্তিতে পরতে না হয় এজন্য এখন থেকে সংস্কার করছি রাস্তা।

শীত মৌসুম সামনে রেখে পার্কের আগের থেকে আরো অনেক বেশি সুন্দর্য  ফিরিয়ে আনতে নানা প্রজাতির ফুল ও ফল  গাছ রোপন করা হবে । ফল গাছের ফল দিয়ে , প্রাকৃতিক পরিবেশের বন্য প্রাণীর খাবারের জোগান, নিরাপত্তা ও বসবাসের উপযোগী ও পরিবেশ তৈরি করলেই ঝাঁকে ঝাঁকে প্রাণী আসবে। তাদের বংশ বিস্তার হবে। আমরা সেই পরিবেশ রক্ষায় কাজ করছি।

সরে জমিনে গিয়ে দেখা যায় পার্কের বিভিন্ন রাস্তার পাশাপাশি টুরিস্ট ভ্রমণের বাস এর এসি নষ্ট।

পার্কের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শনার্থীদের ভ্রমণের জন্য ৭টি বাসের ৫টির এসি বিকল হয়ে আছে। বিকল্প হিসেবে কয়েকটি বাসে ছোট ফ্যান যুক্ত করলেও তা অপর্যাপ্ত। ফলে বাসে চড়ে গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় বাসের জানালা খুলে দিচ্ছেন। তাতে আনন্দ-ভ্রমণের সময় চালক ও পর্যটকদের আতঙ্কে থাকতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ