July 26, 2026, 9:33 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

শরণখোলায় মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২ সেবনকারী

নিজস্ব প্রতিনিধি

মাদকসেবনে বাধা দেওয়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন একদল মাদকসেবী।

রবিবার (১২ অক্টোরবর) রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে ধরে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতে চালিতাবুনিয়া বাজারসংলগ্ন ২৮নম্বর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাদকের আড্ডা বসে। স্থানীয় কিছু যুবক বিদ্যালয়ের ফাঁকা কক্ষে ঢুকে মাদকসেবন করে আসছেন। তাদের এমন কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ঠ। সাধারণ যুবকরাও তাদের সঙ্গে মিশে ধীরে ধীরে মাদকাসাক্ত হয়ে পড়ছেন।

ঘটনার দিন রাতে একই নিয়মে একদল যুবক বিদ্যালয়ের মধ্যে মাদকসেবন করতে গেলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কিন্তু এতে তারা ক্ষীপ্ত হয়ে উল্টো প্রতিবাদকারীদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে তিন জন আহত হন।

এসময় দুই মাকদসেবীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।

মাদকসেবীদের হামলায় তিন গ্রামবাসী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে পলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ