July 25, 2026, 11:15 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মাইন বিস্ফোরণে এবার বিজিবি সদস্যের গোড়ালি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক রিপোর্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নায়েক মোহাম্মদ আকতার নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে, তারই কার্যক্রম হিসাবে ঘুমধুমে বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়াও এর আগে একই সীমান্তে মাইন বিস্ফোরণে শতাধিক মানুষ হতাহত হয়েছে।

এ বিষয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ