১৩/১০/২০২৫খ্রি. সকাল ০৯:০০ ঘটিকায় বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন এ অংশ নেয়া সকল প্রশিক্ষণার্থী তাদের সুনিপুণ কারুকার্যের মাধ্যমে বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা সমূহকে ফুটিয়ে তোলেন।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বাগেরহাট জেলা; আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), খুলনা জেলা; মো: মুজিবুর রহমান খান, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), আর আই পুলিশ লাইন্স, বাগেরহাট।
এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় বাগেরহাট জেলা পুলিশ হতে সর্বমোট ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।