September 16, 2026, 11:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

অস্ত্র ও মাদক মামলায় ১৫ (পনের) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার-র‌্যাব-৬

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের অস্ত্র ও মাদক দুই মামলায় ১৫ (পনের) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ সিপিসি সদর কোম্পানির একটি চৌকস দল অদ্য ১২/১০/২৫ খ্রি. খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার অস্ত্র ও মাদক পৃথক পৃথক দুই মামলার ১৫ (পনের) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান সরদার, পিতা- লোকমান সরদার, সাং- উত্তর চিংড়াখালী, থানা- মোড়লগঞ্জ, জেলা বাগেরহাটকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, উক্ত আসামীর অস্ত্র মামলায় দশ বছর ও মাদক মামলায় পাঁচ বছরের সাজা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ