September 15, 2026, 9:35 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঢাকাস্থ কুষ্টিয়াবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিট রিপোর্টার

ঢাকাস্থ কুষ্টিয়াবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ইসলামী সমাজ কায়েম জনআকাঙ্ক্ষায় পরিণত হয়েছে -মোঃ মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা- ১৩ আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উজ্জীবিত। তিনি আরো বলেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
১২ অক্টোবর (রবিবার) রাজধানী ঢাকার শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুষ্টিয়াবাসী ও জামায়াত মনোনীত কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা কুষ্টিয়া অঞ্চলে সবক’টি সংসদীয় আসনে জয়লাভ করব ইনশাআল্লাহ।”
জনাব মোঃ মোবারক হোসাইন আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কুষ্টিয়ার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সবাই বিজয়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এডভোকেট মোঃ রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর জনাব মোঃ আবুল হাশেম। আরো উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের প্রার্থী জনাব মোঃ বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী জনাব মোঃ আব্দুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী জনাব মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী জনাব মোঃ আফজাল হোসাইনসহ ঢাকাস্থ জামায়াতের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি বলেন, আমরা কুষ্টিয়ার বেশিরভাগ আসনেই বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ