July 25, 2026, 9:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

গোপালগঞ্জে সুপ্রভাত ঢাকার আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের কাজের অগ্রগতি বৃদ্ধির লক্ষে আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (০৮ অক্টোবর ) গোপালগঞ্জ শহরে স্বাধীনতা ডাকবাংলো”র কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির সাংবাদিকতা নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আঞ্চলিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে “সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা এর প্রতিনিধি সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

মফস্বল সম্পাদক সৈয়দ ইফতেখার আল আমিনের সঞ্চালনায় দিনব্যাপী এ সম্মেলনে ফরিদপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সকল উপজেলা থেকে প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা পত্রিকার নির্বাহী সম্পাদক: এস এম হোসেন বাবলা৷ তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা শুধু সংবাদ পরিবেশন করি না, বরং সমাজ গঠনে দায়বদ্ধ একটি ভূমিকা পালন করি। আমাদের প্রতিনিধিরা দেশের প্রতিটি কোণ থেকে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে আনছেন, যার জন্য আমরা গর্বিত।

সম্মেলনে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা পত্রিকার প্রকাশক মো. মাসুদ আলম, সম্পাদক শ্যামল দত্ত, প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান।

এ সময় উপস্থি ছিলেন, সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা পত্রিকার মোল্লারহাট উপজেলা প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া, কচুয়া উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, শরণখোলা উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল করিম গাজী, মোররগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, নিয়াজ, রামপাল উপজেলা প্রতিনিধি মোঃ মুণাওয়ার রনি, ফকিরহাট উপজেলা প্রতিনিধি মোঃ সুমন আলী, বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ জালিস মাহামুদ, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ শাহিন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি বিশ্বজিৎ চন্দ্র সরকার, কোটালিপাড়া উপজেলা প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস প্রমূখ৷

বক্তারা বলেন, বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকের চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রতিনিধিদের অনলাইন সংবাদ তৈরি ও পাঠক-প্রতিক্রিয়া বোঝার ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে।

সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা’র প্রতিনিধি সম্মেলন এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যেখানে সংবাদপত্রের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের নৈতিকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং পাঠকদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

সংবাদ পরিবেশনে তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং গুজব ও ভুয়া সংবাদ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পেশাগত মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণেরও আশ্বাস দেওয়া হয়।

বক্তারা মাঠপর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা, ন্যায্য সম্মানী ও পেশাগত স্বীকৃতি বিষয়েও আলোচনা করেন।

সম্মেলনের শেষভাগে প্রতিনিধিদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়।

“সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা’র প্রতিনিধি সম্মেলন একটি সফল ও ফলপ্রসূ আয়োজন হিসেবে উপস্থিত সকল প্রতিনিধির কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমন সম্মেলন পত্রিকার প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পেশাগত উৎসাহ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ