September 16, 2026, 11:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাশিয়ানীতে কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এমএস মেটাল কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে মোঃ মফিজুর রহমান আপনের নেতৃত্বে ঘন্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী ও সাধারন মানুষ অংশ নেয়। এ সময়ে বক্তব্য রাখেন, মোঃ মফিজুর রহমান আপন, কলেজ ছাত্র মোঃ হাবিবুর রহমান, স্কুল ছাত্র আবু রায়হান, ছাত্রী চাদনী, সিনতিয়া রহমান প্রমূখ।

এসময়ে বক্তারা বলেন, কারখানায় পুরানো ও নষ্ট ব্যাটারী পুড়িয়ে সিসা গালানো হয়। ফলে বিষাক্ত কালো ধোয়াঁ, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধ নির্গত হয়ে পরিবেশ ও জনজীবনকে চরমভাবে বিপন্ন করছে।

এছাড়া অনেকেই এ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ফসল বিনষ্ট হচ্ছে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে কারখানা বন্ধের দাবীতে স্মারক লিপি পেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ