September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিরল রোগে আক্রান্ত শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

মাথায় ইনফেকশন জনিত বিরল রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গত ১০ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে একদিনের বকেয়া বিল পরিশোধ করতে না পারায়, ১১ অক্টোবর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে আইসিইউ থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন মিমের মা আলো বেগম।

তিনি জানান, “আমার মেয়ের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত চিকিৎসা না পেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে না। সরকারি হাসপাতালে নিতে চাইলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ ছাড়া ছাড়পত্র দেয়নি।”

দরিদ্র আলো বেগম গত দুই মাস আগে স্বামী মিলনের অকাল মৃত্যুর শোক সামলাতে না সামলাতেই অসুস্থ সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন। একপর্যায়ে তিনি পাবনায় এক ছাত্রদল নেতার কাছে সহযোগিতা চাইলে বিষয়টি পৌঁছে যায় শিমুল বিশ্বাসের কাছে।

ঘটনা জানার পরপরই শিমুল বিশ্বাস মানবিক উদ্যোগে প্রায় ৩০ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ করেন। একইসঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং ভবিষ্যতের সব ধরনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

শিশু মিমের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতা করায় স্থানীয়রা শিমুল বিশ্বাসের মানবিক এই উদ্যোগকে প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ