September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গুমের অভিযুক্ত ১৫ কর্মকর্তা হেফাজতে, ১ জন নিখোঁজ: সেনা সদর

নিউজ ডেস্ক রিপোর্ট

র‌্যাব ও ডিজিএফআই-এর বন্দিশালায় গুম–নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে এবং ১ জন নিখোঁজ বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। শনিবার বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ জামান।

গত ৮ অক্টোবর গুম–নির্যাতনের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আসামি করা হয়েছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে।

মেজর জেনারেল হাকিমুজ জামান বলেন, ‘মামলার অভিযোগপত্র এখনও আমরা পাইনি। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসেনি। তবে সকল আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। সেনা সদস্যরা ইচ্ছে করলেই সেনাবাহিনীর সিস্টেমের বাইরে কোনো কাজ করতে পারেন না। এর জন্য প্রেসক্রাইবড রুলস আছে।’

এই সেনা কর্মকর্তা বলেন, ‘৮ অক্টোবরেই ১৬ জনকে অ্যাটাচমেন্ট অর্ডার দেওয়া হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে। ৯ তারিখ থেকে সেনা হেফাজতে থাকতে বলা হয়েছে। কর্মরত ও এলপিআরে থাকা ১৫ সেনা অফিসার ইতোমধ্যে হেফাজতে এসেছেন। একজন মিসিং।’

অভিযুক্ত সেনা সদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আইনানুগভাবেই বিষয়টির সমাধান হবে। আপাতত তারা সেনা হেফাজতে আছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা সদরের সিদ্ধান্ত মেনে নিয়ে হেফাজতে এসেছেন, এদের মধ্যে একজন সিদ্ধান্ত অমান্য করে মিসিং রয়েছেন। তার সন্ধান চলছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।’

 

তথ্য সূত্রঃ  ইনডিপেনডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ