September 16, 2026, 11:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কচুয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৫ সাংবাদিক

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১১ অক্টোবর আনুমানক ১.১৫ মিনিটের সময় নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ১ শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা ও মারধর করে।

এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এ সময় একাধিকবার সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালে এর কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার শিকার সাংবাদিকরা হল দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন(২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ(৪৪), জে টিভির মুন্না শেখ(২৫),দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন(৩৭)।

এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২/১৩ জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়।

ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ