July 25, 2026, 10:13 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

অশুরের মুখে দাড়ি, কারও ছাড় নাই- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

দুর্গা পুজায় অশুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, আমরা জিডি করেছি। আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে কেইস করা হচ্ছে। যারাই এই অপকর্ম করছে তাদের ছাড় দেওয়া হবে না জানিয়েছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মালম্বিদের কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যারাই এই অপকর্ম করেছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা জানেন এখানে কিছু কিছু ফ্যাসিস্ট, এবং ফ্যাসিস্টের সাথে সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়ালও আছে, তাড়াও কিন্তু এটা ইন্ধন দেয়। এরা যেন ইন্ধন না দিতে পারে আপনারা আমাদের সবাই সহযোগিতা করুন। হিন্দু ধর্মের যে হিন্দু গুরুরা, তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সাংবাদিকরাই বলছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজনীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মিভদন্ত রতনশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া,অব.লেফটেন্যান্ট কর্ণেল দিদারুল আলম, অব. ব্রিগেডিয়ার জেনারেল মো.তানভীর ইকবালসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ