September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাভারে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ১

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে বিশেষ অভিযানে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একেএইচ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মো.দেলোয়ার হোসেন (৬১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার করা হয় মূর্তিটি।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মূর্তিটি বিদেশে পাচার করার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ফ্রিজের পুরোনো কার্টুনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।উদ্ধার মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ