July 25, 2026, 7:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ইব্রাহিম হামেদের মুক্তি দাবি হামাসের

নিউজ ডেস্ক রিপোর্ট

ইব্রাহিম হামেদের মুক্তি দাবি করেছে হামাস

১৯৬৫ সালে পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে সিলওয়াদ শহরে জন্মগ্রহণকারী ইব্রাহিম হামেদ পশ্চিম তীরে হামাসের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার।

তিনি বিরজেইত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯০ সাল থেকে হামাসের সামরিক শাখায় সক্রিয়ভাবে জড়িত হন। ১৯৯৮ সালে দুই জ্যেষ্ঠ হামাস কমান্ডার ইমাদ ও আদেল আওয়াদাল্লাহ শহীদ হওয়ার পর ইব্রাহিম হামেদ পশ্চিম তীরে হামাসের সামরিক শাখার নেতৃত্বভার গ্রহণ করেন।

শিন বেত তাকে দ্বিতীয় ইন্তিফাদার সময় কয়েক ডজন সামরিক অভিযানের প্রধান পরিকল্পনাকারী বলে মনে করে; যার মধ্যে রয়েছে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ এবং শহীদ অভিযান।

২০০৬ সালে ইসরাইলি বাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং ২০১২ সালে তাকে ৫৪ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

হামাসের চলমান বন্দি বিনিময় আলোচনায় ইব্রাহিম হামেদের নাম আবারও উল্লেখ করা হয়েছে। ইসরাইলি গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শাবাক) ‘ইয়াহিয়া সিনওয়ারেরও উপরের লোক’ বা ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’ বলে মনে করে তাকে।

যিনি দখলদারদের কারাগারে প্রতিরোধের প্রতীক হয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ