October 31, 2026, 4:19 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

হামাস গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা পেলো

আর্ন্তজাতিক ডেস্ক

হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া জানিয়েছেন, গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চিয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীরা। তিনি জানান, তাদেরকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অর্থ হলো গাজা যুদ্ধ ‘স্থায়ীভাবে শেষ’। খবর দ্য জেরুজালেম পোস্টের।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে আল-হায়া জানান, দায়িত্ববোধ এবং ইতিবাচক মনোভাব নিয়ে হামাস প্রতিনিধিদল প্রথম পর্যায়ের চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিবরণ চূড়ান্ত করেছে।

বিবৃতিতে তিনি হামাস সদস্যদের বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করেন। বলেন, তারা এমন একটি যুদ্ধ চালিয়েছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। আল-হায়া আরো বলেন, চুক্তির ফলে ইসরাইল বন্দি সকল ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেবে এবং রাফাহ ক্রসিং উভয় দিকেই খুলে দেয়া হবে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার আল-জাজিরাকে বলেন যে, কোনো ফিলিস্তিনি নিরস্ত্রীকরণ মেনে নেবে না।

এদিকে, আজ শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। নিরাপত্তা মিন্ত্রসভায় চুক্তি নিয়ে ভোট হয়। এরআগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার দেয়া ২০ শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল।

যুদ্ধিবিরতি চুক্তির খবেরে স্বস্তি নেমেছে গাজায়। ইসরাইলে উল্লাস করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ