September 15, 2026, 8:06 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয়ে সাইবার ক্রাইম, বিকাশে প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ (অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী নূর মোহাম্মদ।তিনি বক্তব্যে বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার অনেক ক্ষেত্রে অপরাধের জন্ম দিচ্ছে।

শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজ ধ্বংসের অন্যতম কারণ এগুলো প্রতিরোধে শিক্ষকরাই প্রথম ভূমিকা রাখতে পারেন।”

কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ওসি গাজী নূর মোহাম্মদ তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ