September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস-২৫ পালিত

তালা প্রতিনিধি

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- প্রতিপাদ্য গান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস-২৫ পালিত হয়েছে।

৮ অক্টোবর নির্ধারিত দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।
পরে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে- দিবসটির উপর চিত্রাঙ্কন, কুইজ ও রচনার প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধীত ৭টি মহিলা সংগঠনের মাঝে ২ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়া একইদিন দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ে ৩ জোড়া বাল্য বিবাহ বন্ধের উপর শুনানী হয়। উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রাথমিক শুনানী গ্রহন করেন।

শুনানী শেষে তালা উপজেলার আটারই ও মাছিয়াড়া গ্রামের ২ জোড়া বাল্য বিবাহ নিরোধে ব্যবস্থা গ্রহন করা হয় এবং শিরাশুনি গ্রামের বাল্য বিবাহ’র ঘটনায় পুনরায় শুনানীর দিন ধার্য করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ