July 25, 2026, 6:49 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে গাভী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ উপলক্ষে সুবিধাভোগীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও সাংবাদিক এজাজ আহম্মেদ, বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন জেলা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার।

এসময় সুবিধাভোগী পরিবারগুলোর মোট ৮ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ