July 25, 2026, 10:13 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে পাঁচ দফা দাবির পক্ষে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবির যৌক্তিকতা প্রসঙ্গে ০৯ অক্টোবর (বৃহস্পতি বার) বাগেরহাট প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিক,সুশীল সমাজ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুসের পরিচালনায় মত বিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে জেলা আমির মাওলানা রেজাউল করিম তার বক্তব্যে বলেন,” সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।” এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল রকম জুলুম-নির্যাতন, গুম- খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে , জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না। তিনি আরো বলেন দেশকে সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরো বলেন,”নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, বেশি শক্তির প্রদর্শন অনিয়ম ও অপতৎপরতা রোধ এবং প্রতিটি ভোটকে মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নাই।”

মতবিনিময় সভায় জামায়াত মনোনীত বাগেরহাট ০২ (ফকিরহাট, রামপাল ও মংলা) সংসদীয় আসনের প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ০৩ (কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট ০১ (বাগেরহাট সদর,চিতলমারী ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ