July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকা

মোঃওবাইদুল হক স্টাফ, রিপোর্টার যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী আমির ও যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

বুধবার (৮ অক্টোবর) শুভরাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করে অধ্যাপক গোলাম রসুল বলেন, শিক্ষকরা জাতির বিবেক।

তাদের সম্মান, ন্যায্য প্রাপ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

ইনশাআল্লাহ, ক্ষমতায় গেলে আমরা শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করব।সভায় আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহরুল হক, ইউনিয়ন আমির মাওলানা আব্দুল সাত্তার ও ইসলামী ছাত্রশিবির অভয়নগর পূর্বের সভাপতি মো. ইয়াসিন মোল্লা প্রমুখ।সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার অবক্ষয় রোধ ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে একটি ন্যায়ভিত্তিক সরকার প্রয়োজন।অনুষ্ঠান শেষে অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক সমাজের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ