September 16, 2026, 9:34 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় সাঁজাপ্রাপ্ত আসামী স্কুলশিক্ষক সাহারুম মিয়া গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় এনআই এ্যাক্টের মামলায় সাঁজাপ্রাপ্ত আসামী দূর্নীতিবাজ প্রধান শিক্ষক সাহারুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বেতাগী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে।

গ্রেফতারকৃত সাহারুম মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে ও উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা।

জানাগেছে, চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করেছেন। দরপত্র আহবান না করে নিলামের আগে সরকারি ভবন বিক্রি, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে পরিশোধ না করা, শিক্ষা কর্মকর্তার সাথে অশোভন আচারণ, নারী কেলেংঙ্কারিসহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। লোন পরিশোধ না করায় সোনালী ব্যাংক সাহারুম মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে আদালতে একটি মামলা করেন। এ মামলায় তার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ হয়। এছাড়াও তার বিরুদ্ধে কয়েকজন পাওনাদার আদালতে মামলা করেছেন। সাহারুমের গ্রেফতারের খবরে একাধিক পাওনাদার থানায় হাজির হয়।

সাহারুম মিয়ার ছোট ভাই জাকির হোসেন জানান, পেনশনের অর্থ দিয়ে সকলের টাকা ফেরত দেওয়া হবে।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, সাঁজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক সাহারুম হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ